চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

সংসদে অজুর পানি না পেয়ে ক্ষোভ ব্যারিস্টার আরমানের

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংসদে অজুর পানি না পেয়ে ক্ষোভ ব্যারিস্টার আরমানের
জাতীয় সংসদের মসজিদে অজু করতে গিয়ে পানি পাননি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। এ ঘটনার ক্ষোভ জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। রোববার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে দেওয়া ওই পোস্টে ব্যারিস্টার আরমান লেখেন, ‘সংসদ মসজিদে অজু করতে গিয়ে দেখি পানি নেই। এখন বুঝতে পারছি— আমার ধৈর্যই পরীক্ষা নেওয়া হচ্ছে! ধৈর্য দাও খোদা!!’ তবে কবে, কখন এ ঘটনা ঘটেছে তা পোস্টে উল্লেখ করেননি জামায়াতে ইসলামীর মনোনয়নে এমপি নির্বাচিত হওয়া ব্যারিস্টার আরমান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সংসদে অজুর পানি না পেয়ে ক্ষোভ ব্যারিস্টার আরমানের

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
জাতীয় সংসদের মসজিদে অজু করতে গিয়ে পানি পাননি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। এ ঘটনার ক্ষোভ জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। রোববার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে দেওয়া ওই পোস্টে ব্যারিস্টার আরমান লেখেন, ‘সংসদ মসজিদে অজু করতে গিয়ে দেখি পানি নেই। এখন বুঝতে পারছি— আমার ধৈর্যই পরীক্ষা নেওয়া হচ্ছে! ধৈর্য দাও খোদা!!’ তবে কবে, কখন এ ঘটনা ঘটেছে তা পোস্টে উল্লেখ করেননি জামায়াতে ইসলামীর মনোনয়নে এমপি নির্বাচিত হওয়া ব্যারিস্টার আরমান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত