চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদের বিরুদ্ধে প্রশাসনের জোরালো অভিযান, জরিমানা ১ লাখ টাকা

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদের বিরুদ্ধে প্রশাসনের জোরালো অভিযান, জরিমানা ১ লাখ টাকা
অবৈধভাবে গ্যাস ও জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় এক জোরালো অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন। এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB-9) এবং ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। অভিযান চলাকালে সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় তল্লাশি চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামের দুই ব্যক্তিকে অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ অপরাধে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার আদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষা এবং অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদের বিরুদ্ধে প্রশাসনের জোরালো অভিযান, জরিমানা ১ লাখ টাকা

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image
অবৈধভাবে গ্যাস ও জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় এক জোরালো অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন। এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB-9) এবং ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। অভিযান চলাকালে সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় তল্লাশি চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামের দুই ব্যক্তিকে অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ অপরাধে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার আদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষা এবং অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত