চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে সার পাচার প্রমাণিত: কৃষি কর্মকর্তা জ্যোতিলাল গোপ নিম্ন পদে বদলি

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে সার পাচার প্রমাণিত: কৃষি কর্মকর্তা জ্যোতিলাল গোপ নিম্ন পদে বদলি

লাখাইয়ে সার পাচারের ঘটনায় অভিযুক্ত সহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলাল গোপকে পদাবনতি করে মৌলভীবাজারে বদলি করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সার পাচারের অভিযোগের তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আকতারুজ্জামান বিষয়টি সিলেট বিভাগীয় কৃষি অধিদপ্তরে পাঠান। পরবর্তীতে গত ২৫ আগস্ট প্রেরিত এক চিঠির মাধ্যমে জ্যোতিলাল গোপকে বর্তমান পদ থেকে অপসারণ করে সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে মৌলভীবাজার জেলা কৃষি অধিদপ্তরে যোগদানের আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ সরকারি সার পাচারের ঘটনায় স্থানীয় বুল্লা বাজারের সার, বীজ ও কীটনাশক ডিলারের দোকান থেকে ২৫ বস্তা সার জব্দ করা হয়েছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই জ্যোতিলাল গোপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম অভিযোগ ও বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে সার পাচার প্রমাণিত: কৃষি কর্মকর্তা জ্যোতিলাল গোপ নিম্ন পদে বদলি

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

লাখাইয়ে সার পাচারের ঘটনায় অভিযুক্ত সহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলাল গোপকে পদাবনতি করে মৌলভীবাজারে বদলি করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সার পাচারের অভিযোগের তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আকতারুজ্জামান বিষয়টি সিলেট বিভাগীয় কৃষি অধিদপ্তরে পাঠান। পরবর্তীতে গত ২৫ আগস্ট প্রেরিত এক চিঠির মাধ্যমে জ্যোতিলাল গোপকে বর্তমান পদ থেকে অপসারণ করে সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে মৌলভীবাজার জেলা কৃষি অধিদপ্তরে যোগদানের আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ সরকারি সার পাচারের ঘটনায় স্থানীয় বুল্লা বাজারের সার, বীজ ও কীটনাশক ডিলারের দোকান থেকে ২৫ বস্তা সার জব্দ করা হয়েছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই জ্যোতিলাল গোপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম অভিযোগ ও বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত