বুধবার, ০৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ফুল দিয়ে বরণ, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

গোপালগঞ্জে বড় ধাক্কা: বিএনপিতে যোগ দিলেন ১২০০ আওয়ামী লীগ নেতাকর্মী

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলায় বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) দুপুরে নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় প্রায় ১২০০ আওয়ামী লীগ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে নিজড়া মধ্যপাড়ার আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। তারা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

এ সময় সংসদ সদস্য ড. কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাদের বিএনপিতে স্বাগত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

নবাগত নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ জানান, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার লক্ষ্যেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তারা দলের আদর্শ বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সাধারণ মানুষও এ সময় অনুষ্ঠানে অংশ নেন।

#রাজনীতি #বিএনপি #গোপালগঞ্জ

চেকপোস্ট

বুধবার, ০৩ জুন ২০২৬

গোপালগঞ্জে বড় ধাক্কা: বিএনপিতে যোগ দিলেন ১২০০ আওয়ামী লীগ নেতাকর্মী

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলায় বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) দুপুরে নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় প্রায় ১২০০ আওয়ামী লীগ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে নিজড়া মধ্যপাড়ার আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। তারা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

এ সময় সংসদ সদস্য ড. কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাদের বিএনপিতে স্বাগত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

নবাগত নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ জানান, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার লক্ষ্যেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তারা দলের আদর্শ বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সাধারণ মানুষও এ সময় অনুষ্ঠানে অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত