বুধবার, ০৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ

হবিগঞ্জে আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল খেলা কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

জানা যায়, মঙ্গলবার বিকেলে স্থানীয়ভাবে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল দল ২–০ গোলে পরাজিত হলে ফলাফল ঘোষণার পরই দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। স্থানীয়দের হস্তক্ষেপে সেদিন পরিস্থিতি শান্ত হলেও পরদিন সকালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে পুনরায় কথা কাটাকাটি শুরু হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

#হবিগঞ্জ #ফুটবলসংঘর্ষ #আর্জেন্টিনাব্রাজিল

চেকপোস্ট

বুধবার, ০৩ জুন ২০২৬

হবিগঞ্জে আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল খেলা কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

জানা যায়, মঙ্গলবার বিকেলে স্থানীয়ভাবে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল দল ২–০ গোলে পরাজিত হলে ফলাফল ঘোষণার পরই দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। স্থানীয়দের হস্তক্ষেপে সেদিন পরিস্থিতি শান্ত হলেও পরদিন সকালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে পুনরায় কথা কাটাকাটি শুরু হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত