চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে স্ট্রোকে তরুণীর মৃত্যু, বিয়ে ছিল ১৫ জানুয়ারি

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাধবপুরে স্ট্রোকে তরুণীর মৃত্যু, বিয়ে ছিল ১৫ জানুয়ারি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সাবিনা আক্তার (১৮) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার পরিবার।

নিহত সাবিনা আক্তার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের জাহেদ মিয়ার কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের নিকট আত্মীয় আমিজ আলীর স্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ পেয়ে শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে মরদেহ দেখতে যাচ্ছিলেন সাবিনা। মৃত ব্যক্তির বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগমুহূর্তে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার আরও জানায়, সাবিনা আক্তারের বিয়ের দিন ধার্য ছিল আগামী ১৫ জানুয়ারি। একই গ্রামের নিকট আত্মীয় আনছব আলীর ছেলে বরকত আলীর সঙ্গে তার বিয়ের কথা ছিল। বিয়ের মাত্র কয়েক দিন আগে এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকাভিভূত হয়ে পড়েছেন।

শুক্রবার বাদ আসর সুন্দরপুর শাহী ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে সাবিনা আক্তারকে দাফন করা হয় বলে জানিয়েছেন স্বজনরা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাধবপুরে স্ট্রোকে তরুণীর মৃত্যু, বিয়ে ছিল ১৫ জানুয়ারি

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সাবিনা আক্তার (১৮) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার পরিবার।

নিহত সাবিনা আক্তার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের জাহেদ মিয়ার কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের নিকট আত্মীয় আমিজ আলীর স্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ পেয়ে শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে মরদেহ দেখতে যাচ্ছিলেন সাবিনা। মৃত ব্যক্তির বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগমুহূর্তে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার আরও জানায়, সাবিনা আক্তারের বিয়ের দিন ধার্য ছিল আগামী ১৫ জানুয়ারি। একই গ্রামের নিকট আত্মীয় আনছব আলীর ছেলে বরকত আলীর সঙ্গে তার বিয়ের কথা ছিল। বিয়ের মাত্র কয়েক দিন আগে এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকাভিভূত হয়ে পড়েছেন।

শুক্রবার বাদ আসর সুন্দরপুর শাহী ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে সাবিনা আক্তারকে দাফন করা হয় বলে জানিয়েছেন স্বজনরা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত