মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

বীরগঞ্জে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বীরগঞ্জে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পরে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত মোহনপুর ইউনিয়নের চকমহনপুর গ্রামের বাসিন্দা মোঃ রুস্তম আলীর ছেলে মোঃ জাহিদ হাসান (৩০) কে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ছয় মাসের সাজাপ্রাপ্ত সুজালপুর ইউনিয়নের জগদল খাজিনপাড়া গ্রামের শামসুলের ছেলে মোহাম্মদ আসাদকেও একই অভিযানে আটক করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে আদালত কর্তৃক সাজার আদেশ ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বীরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।  

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বীরগঞ্জে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পরে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত মোহনপুর ইউনিয়নের চকমহনপুর গ্রামের বাসিন্দা মোঃ রুস্তম আলীর ছেলে মোঃ জাহিদ হাসান (৩০) কে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ছয় মাসের সাজাপ্রাপ্ত সুজালপুর ইউনিয়নের জগদল খাজিনপাড়া গ্রামের শামসুলের ছেলে মোহাম্মদ আসাদকেও একই অভিযানে আটক করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে আদালত কর্তৃক সাজার আদেশ ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বীরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।  

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত