চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে চুরিকৃত মিশুক অটোরিক্সাসহ চোর গ্রেপ্তার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নীলফামারীর কিশোরগঞ্জে চুরিকৃত মিশুক অটোরিক্সাসহ চোর গ্রেপ্তার
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম বড়বাড়ী এলাকা থেকে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে চুরিকৃত একটি মিশুক অটোরিক্সাও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে রংপুর মেট্রোপলিটনের কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযানে এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম (২৭)। তিনি কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম বড়বাড়ী এলাকার মো. লাল মিয়া ও মোছা. জাহানারা বেগমের ছেলে। গত ১৭ এপ্রিল রংপুরের কোতয়ালী থানায় রজু হওয়া মামলা নং-৩১, জিআর-১২৯, ধারা-৩৮০ পেনাল কোড, ১৮৬০ এর এজাহার নামীয় আসামি। মামলা সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বিকালে কোতয়ালী থানাধীন ১৭ নং ওয়ার্ডের ভগিবালাপাড়া সবুজবাগ এলাকায় মোছা. নিলুফার ইয়াসমীনের বসতবাড়ির গ্যারেজ হতে একটি ব্যাটারি চালিত মিশুক অটোরিক্সা (লাইসেন্স প্লেট নং- রসিক-৪৯১২) ও ৪টি নতুন পানির ব্যাটারী অজ্ঞাত ব্যক্তি চুরি করে নিয়ে যায়। যার মোট আনুমানিক দাম ১ লাখ ১১ হাজার টাকা। এই ঘটনায় উপরোক্ত মামলা দায়ের হলে তদন্তভার পান ওই থানার এসআই (নিরস্ত্র) মো. শাহীনুর রহমান। তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করে কিশোরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। এতে এজাহার নামীয় চোরকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া ব্যাটারি চালিত মিশুক অটোরিক্সাটি উদ্ধার করতে সক্ষম হয়। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মো. শাহীনুর রহমান বলেন, উদ্ধারকৃত অটোরিক্সার পিছনে “আনাস হাফসা পরিবহন” লেখা ছিল। এতে সনাক্ত করা সম্ভব হয়েছে। সম্মানিত পুলিশ কমিশনার মো. মজিদ আলী বিপিএম মহোদয়ের নির্দেশে এই অভিযানে আসামি গ্রেপ্তারে আমরা সক্ষম হয়েছি। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানা পুলিশ আদালতে সোপর্দ করেছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে চুরিকৃত মিশুক অটোরিক্সাসহ চোর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত