নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয় নির্বাচনকে অবৈধ দাবি ও গণভোটকে ‘না’ বলার আহ্বান সম্বলিত পোষ্টার সাঁটানোর ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে, এসব পোষ্টার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে প্রকাশিত হয়েছে।
রোববার বিকেলে বনপাড়া পৌর বিপণী বিতানের দেয়ালে পোষ্টারগুলো নজরে আসার পর স্থানীয়রা তা ছিঁড়ে ফেললেও সোমবার পুনরায় পোষ্টার সাঁটানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পোষ্টারগুলোতে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ছবি ব্যবহার করে লেখা হয়েছিল, “গণভোটকে না বলুন”, “অবৈধ নির্বাচন মানি না, মানবো না”, “সারা বাংলা বেঁধেছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট”।
পোষ্টারের নিচে বাংলাদেশ ছাত্রলীগ, বড়াইগ্রাম উপজেলা শাখার নামও উল্লেখ করা ছিল। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে পৌর বিপণী বিতানের দেয়ালে থাকা ‘চলো দেশ গড়ি’ স্লোগান ঢেকে দিয়ে এসব পোষ্টার লাগানো হয়েছে। পৌরসভার প্রাণকেন্দ্রে প্রকাশ্যে নির্বাচনী বিরোধী পোষ্টার সাঁটানোর কারণে সাধারণ মানুষ বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক জিএম আক্কাস আলী (তাহাস) বলেন, “নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে জাতীয় নির্বাচন ও গণভোটকে অবৈধ দাবি করে পোষ্টার সাঁটানো শুধু দুঃসাহস নয়, এটি চরম স্পর্ধা। অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।”
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, “কে বা কারা সবার অগোচরে কয়েকটি পোষ্টার সাঁটিয়ে চলে গেছে। পরে স্থানীয়রা সেগুলো ছিঁড়ে ফেলেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।”
এ ঘটনায় প্রশাসন ও স্থানীয় জনগণ সতর্ক অবস্থায় রয়েছে এবং দোষীদের দ্রুত শনাক্ত ও শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬