চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

নাটোরে পুলিশের সামনেই দফায় দফায় সংঘর্ষ, আহত ৮

প্রকাশ : ২২ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নাটোরে পুলিশের সামনেই দফায় দফায় সংঘর্ষ, আহত ৮
নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের সামনেই দফায় দফায় সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ। এ সময় একটি প্রাইভেটকার ও বাড়িঘর ভাঙচুর করা হয়। বর্তমানে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করছে। রোববার (২২ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মাধা বাঁশবাড়িয়া গ্রামে সুজাউদ্দোলা সূর্য এবং সোলায়মান হোসেন লাবুর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার সকাল ৯টা থেকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত আটজন আহত হন। এ সময় একটি প্রাইভেটকার ও বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের সামনেই দফায় দফায় সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ। পরে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ব ম আব্দুন নূর জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নাটোরে পুলিশের সামনেই দফায় দফায় সংঘর্ষ, আহত ৮

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image
নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের সামনেই দফায় দফায় সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ। এ সময় একটি প্রাইভেটকার ও বাড়িঘর ভাঙচুর করা হয়। বর্তমানে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করছে। রোববার (২২ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মাধা বাঁশবাড়িয়া গ্রামে সুজাউদ্দোলা সূর্য এবং সোলায়মান হোসেন লাবুর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার সকাল ৯টা থেকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত আটজন আহত হন। এ সময় একটি প্রাইভেটকার ও বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের সামনেই দফায় দফায় সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ। পরে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ব ম আব্দুন নূর জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত