ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেশের প্রথম এআই প্রযুক্তি নির্ভর ইউএইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) নবীনগর প্রেসক্লাবে চ্যানেল এস-এর “নবীনগর উপজেলা দর্শক ফোরাম”-এর আয়োজনের মধ্যে কেক কেটে অনুষ্ঠান শুরু হয়।
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং দৈনিক বাংলার প্রতিনিধি জামাল হোসেন পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস প্রতিনিধি খন্দকার মো. আলমগীর হোসেন। এছাড়া বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, বিভিন্ন সাংবাদিক ও প্রতিনিধি।
বক্তারা চ্যানেল এস-এর প্রথম বছরে সাফল্য এবং গ্রামীণ জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, চ্যানেলটি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনে অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬