চেক পোস্ট

মূল পাতা

গণমাধ্যম

বেগম খালেদা জিয়ার স্মরণে সাংবাদিকদের শোক সভা

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বেগম খালেদা জিয়ার স্মরণে সাংবাদিকদের শোক সভা

সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সাংবাদিকদের শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ)-এর উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইবনে মইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল কাশেম চৌধুরী, সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল; অধ্যাপক ডা. আব্দুল লতিফ মাসুদ, সাবেক উপাচার্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ওবায়দুর রহমান শাহিন, সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে); মোস্তফা কামাল মজুমদার, সাবেক সম্পাদক, দ্য নিউ নেশন; মো. শহিদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে); হাসান হাফিজ, সভাপতি, জাতীয় প্রেসক্লাব; মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক, ডিইউজে; আইয়ুব ভূঁইয়া, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব; এ কে এম মহসিন, সহ-সভাপতি, বিএফইউজে; বাছির জামাল, সহকারী মহাসচিব, বিএফইউজে; আবু সালেহ আখন, সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি; মো. মোদাব্বের হোসেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট, বিএফইউজে এবং আবুল কালাম, সভাপতি, সিলেট বিভাগ সাংবাদিক সমিতি।

বক্তারা বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী, গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি মহাকাব্যের সমাপ্তি ঘটেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশনেত্রীর নেতৃত্ব ও প্রজ্ঞা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বেগম খালেদা জিয়ার স্মরণে সাংবাদিকদের শোক সভা

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত