চেক পোস্ট

মূল পাতা

গণমাধ্যম

হরিরামপুর প্রেসক্লাবের সঙ্গে থানার ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হরিরামপুর প্রেসক্লাবের সঙ্গে থানার ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের দায়িত্ব ও প্রশাসনিক সমন্বয় নিয়ে হরিরামপুর প্রেসক্লাবের সঙ্গে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় হরিরামপুর থানার অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইমরুল হাসান হিমেল, সহ-সভাপতি নাজমুল চৌধুরী নাহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ মীর।

এছাড়াও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএম অপু, সৌরভ সাহা, মোঃ শফিক চিশতীসহ অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় বক্তব্যে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই গণমাধ্যমকর্মীদের প্রধান দায়িত্ব। সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতির প্রকৃত চিত্র তুলে ধরে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের যেকোনো আইনগত সহায়তা দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় থাকলে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হরিরামপুর প্রেসক্লাবের সঙ্গে থানার ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের দায়িত্ব ও প্রশাসনিক সমন্বয় নিয়ে হরিরামপুর প্রেসক্লাবের সঙ্গে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় হরিরামপুর থানার অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইমরুল হাসান হিমেল, সহ-সভাপতি নাজমুল চৌধুরী নাহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ মীর।

এছাড়াও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএম অপু, সৌরভ সাহা, মোঃ শফিক চিশতীসহ অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় বক্তব্যে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই গণমাধ্যমকর্মীদের প্রধান দায়িত্ব। সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতির প্রকৃত চিত্র তুলে ধরে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের যেকোনো আইনগত সহায়তা দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় থাকলে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত