চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ঝিনাইদহে ট্রাকচাপায় দুই কিশোর নিহত

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঝিনাইদহে ট্রাকচাপায় দুই কিশোর নিহত

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (সন্ধ্যা সাড়ে ৬টার দিকে) ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফ হোসেন এবং একই গ্রামের শিপন আহমেদের ছেলে সোহান আহমেদ।

আরাপপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আরিফ ও সোহান মোটরসাইকেলে করে তেল নিতে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচমাইল এলাকায় পৌঁছালে একটি মাহিন্দ্র গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা সড়কে ছিটকে পড়ে।

এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক তাদের ওপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে ট্রাকচাপায় দুই কিশোর নিহত

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (সন্ধ্যা সাড়ে ৬টার দিকে) ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফ হোসেন এবং একই গ্রামের শিপন আহমেদের ছেলে সোহান আহমেদ।

আরাপপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আরিফ ও সোহান মোটরসাইকেলে করে তেল নিতে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচমাইল এলাকায় পৌঁছালে একটি মাহিন্দ্র গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা সড়কে ছিটকে পড়ে।

এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক তাদের ওপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত