চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় মাইক্রোচালকের হাত বিচ্ছিন্ন, সমিতির দুঃখ প্রকাশ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় মাইক্রোচালকের হাত বিচ্ছিন্ন, সমিতির দুঃখ প্রকাশ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক মাইক্রোবাস চালক সিলেটের জাফলং এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকাল প্রায় ৫টার দিকে জাফলং এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে চালক খোকন মিয়া গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে যাত্রীও ছিলেন, তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত খোকন মিয়া মাধবপুর উপজেলার মনতলা রামনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে, মাধবপুর উপজেলা মাইক্রোবাস চালক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ মহন মিয়া এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় মাইক্রোচালকের হাত বিচ্ছিন্ন, সমিতির দুঃখ প্রকাশ

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image
হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক মাইক্রোবাস চালক সিলেটের জাফলং এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকাল প্রায় ৫টার দিকে জাফলং এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে চালক খোকন মিয়া গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে যাত্রীও ছিলেন, তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত খোকন মিয়া মাধবপুর উপজেলার মনতলা রামনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে, মাধবপুর উপজেলা মাইক্রোবাস চালক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ মহন মিয়া এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত