চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চেকপোস্টে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে ইকবাল হোসাইনের যোগদান

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চেকপোস্টে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে ইকবাল হোসাইনের যোগদান

দেশের জনপ্রিয় প্রিন্ট ভার্সন ও অনলাইন নিউজপোর্টাল “চেকপোস্ট”-এ কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক ইকবাল হোসাইন যোগদান করেছেন। সম্প্রতি চেকপোস্টের সম্পাদক ও প্রকাশক শেখ শাহাউর রহমান বেলাল স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাঁর নিয়োগ অনুমোদন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়।

জানা গেছে, সাংবাদিক ইকবাল হোসাইন দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিকতা পেশায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন। মাঠপর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদন, মানবিক সংবাদ ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরায় তাঁর রয়েছে বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা।

নবনিযুক্ত জেলা প্রতিনিধি হিসেবে তিনি কক্সবাজার জেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ, সম্ভাবনা এবং সমসাময়িক ঘটনাবলি বস্তুনিষ্ঠভাবে “চেকপোস্ট”-এর পাঠকদের সামনে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে “চেকপোস্ট” কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানিয়েছে, তাঁর অভিজ্ঞতা ও পেশাদারিত্ব পোর্টালটির সংবাদ পরিবেশনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

সাংবাদিক ইকবাল হোসাইন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চেকপোস্টে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে ইকবাল হোসাইনের যোগদান

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

দেশের জনপ্রিয় প্রিন্ট ভার্সন ও অনলাইন নিউজপোর্টাল “চেকপোস্ট”-এ কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক ইকবাল হোসাইন যোগদান করেছেন। সম্প্রতি চেকপোস্টের সম্পাদক ও প্রকাশক শেখ শাহাউর রহমান বেলাল স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাঁর নিয়োগ অনুমোদন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়।

জানা গেছে, সাংবাদিক ইকবাল হোসাইন দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিকতা পেশায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন। মাঠপর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদন, মানবিক সংবাদ ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরায় তাঁর রয়েছে বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা।

নবনিযুক্ত জেলা প্রতিনিধি হিসেবে তিনি কক্সবাজার জেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ, সম্ভাবনা এবং সমসাময়িক ঘটনাবলি বস্তুনিষ্ঠভাবে “চেকপোস্ট”-এর পাঠকদের সামনে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে “চেকপোস্ট” কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানিয়েছে, তাঁর অভিজ্ঞতা ও পেশাদারিত্ব পোর্টালটির সংবাদ পরিবেশনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

সাংবাদিক ইকবাল হোসাইন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত