চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসে ২২ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসে ২২ কেজি গাঁজাসহ আটক ১
‎চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে এ জে আর কুরিয়ার সার্ভিস থেকে ২২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে চাঁপাই নবাবগঞ্জের শন্তিমোড়ে অবস্থিত এ জে আর কুরিয়ার সার্ভিসের জেলা অফিসে অভিযান পরিচালনা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। এসময় অভিনব কায়দায় লুকিয়ে রাখা চা পাতার বস্তার মধ্য থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২২ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় ওই পার্সেলের সঙ্গে সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়। ‎ ‎আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিন উজিরপুর এলাকার কামাল উদ্দিনের ছেলে মিরাজুল ইসলাম। ‎র‍্যাব জানায়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কৌশলে গাজাগুলো এক স্থান থেকে অন্য স্থানে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এই ঘটনায় একটি সংঘবদ্ধ মাদক চক্র জড়িত থাকতে পারে এবং তাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। ‎ ‎আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসে ২২ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image
‎চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে এ জে আর কুরিয়ার সার্ভিস থেকে ২২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে চাঁপাই নবাবগঞ্জের শন্তিমোড়ে অবস্থিত এ জে আর কুরিয়ার সার্ভিসের জেলা অফিসে অভিযান পরিচালনা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। এসময় অভিনব কায়দায় লুকিয়ে রাখা চা পাতার বস্তার মধ্য থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২২ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় ওই পার্সেলের সঙ্গে সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়। ‎ ‎আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিন উজিরপুর এলাকার কামাল উদ্দিনের ছেলে মিরাজুল ইসলাম। ‎র‍্যাব জানায়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কৌশলে গাজাগুলো এক স্থান থেকে অন্য স্থানে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এই ঘটনায় একটি সংঘবদ্ধ মাদক চক্র জড়িত থাকতে পারে এবং তাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। ‎ ‎আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত