চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা বড় সন্তান গুরুতর আহত হয়েছে।   মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।   নিহতরা হলেন এনজিও কর্মী শরিফুল ইসলাম, তার স্ত্রী ও তাদের ছোট সন্তান। তারা জয়পুরহাটের হিলির মনসাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত শরিফুল পাটগ্রামে ‘পদক্ষেপ’ এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।   স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পাটগ্রাম থেকে নিজেদের বাড়ি হিলিতে যাচ্ছিলেন শরিফুল। পথে মির্জারকোট মডেল মসজিদের সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ তিনজনের মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে থাকা বড় সন্তানটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  
এ বিষয়ে পাটগ্রাম থানার নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে এশিয়া পোস্টকে বলেন, ‘ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।’  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা বড় সন্তান গুরুতর আহত হয়েছে।   মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।   নিহতরা হলেন এনজিও কর্মী শরিফুল ইসলাম, তার স্ত্রী ও তাদের ছোট সন্তান। তারা জয়পুরহাটের হিলির মনসাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত শরিফুল পাটগ্রামে ‘পদক্ষেপ’ এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।   স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পাটগ্রাম থেকে নিজেদের বাড়ি হিলিতে যাচ্ছিলেন শরিফুল। পথে মির্জারকোট মডেল মসজিদের সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ তিনজনের মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে থাকা বড় সন্তানটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  
এ বিষয়ে পাটগ্রাম থানার নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে এশিয়া পোস্টকে বলেন, ‘ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।’  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত