কার সঙ্গে আঁতাত করে জাতীয় দাবিগুলো উপেক্ষা করা হচ্ছে, তার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, “লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। কার সঙ্গে আঁতাত করে জাতির দাবিগুলো উপেক্ষা করা হচ্ছে, আমরা জানতে চাই। এ জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে।”
তিনি বলেন, নির্বাচনের আগে যেসব দাবি তোলা হয়েছিল, এখন সেগুলো কেন বাস্তবায়নের বাইরে চলে যাচ্ছে তা নিয়েও প্রশ্ন রয়েছে।
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের এবং নেতৃত্বের কৃতিত্ব তরুণদের। এ আন্দোলনের কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের পুনর্বাসন, আহতদের দেশে ও বিদেশে উন্নত চিকিৎসা এবং ফ্যাসিস্টদের বিচারের দাবি জানান।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্টদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি জাতীয় নির্বাচনের রায় মেনে নিলেও গণভোটের রায় না মানার অভিযোগ তুলে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তার ভাষ্য, এটি জাতির সঙ্গে প্রতারণা এবং সংসদে দাঁড়িয়ে বিষয়টি স্বীকার করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬