সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

সংস্কৃতি নিয়ে কঠোর মন্তব্য

নতুন দলের নেতারা শেখ হাসিনার ভাষা অনুসরণ করছেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে যে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষার সংস্কৃতি তৈরি করেছিলেন, বর্তমানে একটি নতুন দলের নেতারা সেই ধারার পুনরাবৃত্তি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) আয়োজিত ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্যে দীর্ঘদিন ধরে অশালীন ভাষা ব্যবহার করেছেন এবং রাজনীতির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছেন। তার সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করলেও বিএনপি কখনো ব্যক্তিগত ও কুরুচিপূর্ণ মন্তব্যের পথ বেছে নেয়নি বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার তৈরি করা নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতির প্রভাব এখনো দেখা যাচ্ছে এবং একটি নতুন দলের কিছু নেতা একই ধরনের ভাষা ব্যবহার করছেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণেই তরুণ সমাজ প্রতিবাদে নেমেছিল। একই ধরনের ভাষার ব্যবহার অব্যাহত থাকলে তা রাজনৈতিকভাবে ক্ষতিকর হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান দীর্ঘদিনের রাজনৈতিক নিপীড়নের পরিণতি। আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলন কোনো একক শক্তির নয়, বরং এটি ছিল দীর্ঘ সময়ের রাজনৈতিক সংগ্রামের ফল।

রিজভী জানান, আন্দোলনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত দিকনির্দেশনা দিয়েছেন, যা তিনি গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরেছেন।

অনুষ্ঠানে ন্যাবের বিএমইউ শাখার সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ও সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক সুজন মিয়াসহ দলের অন্যান্য নেতারা বক্তব্য দেন।

#বিএনপি #রুহুলকবিররিজভী #রাজনৈতিকসংস্কৃতি

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

নতুন দলের নেতারা শেখ হাসিনার ভাষা অনুসরণ করছেন: রিজভী

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত