শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কাজহীন হাজার শ্রমিক, রাজপথে নামার প্রস্তুতি

৫ দিন বিদ্যুৎ নেই, চুনারুঘাটে চা শিল্পে কোটি টাকার ক্ষতি

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি ও লাল চান্দ চা বাগানে টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ না থাকায় চা উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চা শিল্পে প্রায় কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাগান দুটিতে প্রায় দুই লাখ কেজির বেশি কাঁচা চা পাতা মজুদ রয়েছে, যেখান থেকে উৎপাদনের কথা ছিল প্রায় ৫০ হাজার কেজি চা। কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে এসব কাঁচা পাতা সংরক্ষণ করা যাচ্ছে না, ফলে তা পচে নষ্ট হয়ে যাচ্ছে এবং চায়ের মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা গেছে, দেউন্দি টি কোম্পানির অধীনে পরিচালিত এসব বাগানের কারখানা কার্যক্রম ২৬ এপ্রিল থেকে বন্ধ রয়েছে। ফলে কয়েক হাজার চা শ্রমিক কাজ হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। প্রতিদিনের আয় বন্ধ থাকায় তাদের জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে।

শ্রমিকরা জানান, আমরা প্রতিদিন কাজ করে খাই। পাঁচ দিন ধরে কাজ নেই, আয় নেই। পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি। তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। অন্যথায় রাজপথে আন্দোলন ও বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন।

লাল চান্দ চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. হুমায়ুন আহমেদ চৌধুরী বলেন, বিদ্যুৎ সংকটের কারণে দুই বাগানে উৎপাদন সম্পূর্ণ বন্ধ। এতে ক্ষতির পরিমাণ ইতোমধ্যে কোটি টাকার বেশি ছাড়িয়েছে এবং সরকারের রাজস্ব আয়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও জানান, শুধু বেসরকারি নয়, সরকারি চা বাগানগুলোও একই সংকটে রয়েছে।

চুনারুঘাট পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার জুনায়দুর রহমান জানান, সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ের কারণে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা পড়ে লাইন বিচ্ছিন্ন হওয়ায় সরবরাহ ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানে কাজ চলছে এবং পর্যায়ক্রমে সব এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

#বিদ্যুৎ_সংকট #চা_শিল্প #চুনারুঘাট

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

৫ দিন বিদ্যুৎ নেই, চুনারুঘাটে চা শিল্পে কোটি টাকার ক্ষতি

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি ও লাল চান্দ চা বাগানে টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ না থাকায় চা উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চা শিল্পে প্রায় কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাগান দুটিতে প্রায় দুই লাখ কেজির বেশি কাঁচা চা পাতা মজুদ রয়েছে, যেখান থেকে উৎপাদনের কথা ছিল প্রায় ৫০ হাজার কেজি চা। কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে এসব কাঁচা পাতা সংরক্ষণ করা যাচ্ছে না, ফলে তা পচে নষ্ট হয়ে যাচ্ছে এবং চায়ের মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা গেছে, দেউন্দি টি কোম্পানির অধীনে পরিচালিত এসব বাগানের কারখানা কার্যক্রম ২৬ এপ্রিল থেকে বন্ধ রয়েছে। ফলে কয়েক হাজার চা শ্রমিক কাজ হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। প্রতিদিনের আয় বন্ধ থাকায় তাদের জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে।

শ্রমিকরা জানান, আমরা প্রতিদিন কাজ করে খাই। পাঁচ দিন ধরে কাজ নেই, আয় নেই। পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি। তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। অন্যথায় রাজপথে আন্দোলন ও বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন।

লাল চান্দ চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. হুমায়ুন আহমেদ চৌধুরী বলেন, বিদ্যুৎ সংকটের কারণে দুই বাগানে উৎপাদন সম্পূর্ণ বন্ধ। এতে ক্ষতির পরিমাণ ইতোমধ্যে কোটি টাকার বেশি ছাড়িয়েছে এবং সরকারের রাজস্ব আয়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও জানান, শুধু বেসরকারি নয়, সরকারি চা বাগানগুলোও একই সংকটে রয়েছে।

চুনারুঘাট পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার জুনায়দুর রহমান জানান, সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ের কারণে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা পড়ে লাইন বিচ্ছিন্ন হওয়ায় সরবরাহ ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানে কাজ চলছে এবং পর্যায়ক্রমে সব এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত