সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোডশেডিংয়ের নতুন শিডিউল

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দৈনিক দুই ঘণ্টা লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকৌশল অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।রোববার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে সাময়িক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যে সময়ে বিদ্যুৎ থাকবে নানির্ধারিত শিডিউল অনুযায়ী প্রতিদিনসকাল ৭টা থেকে ৮টা: ১ ঘণ্টাবিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা: ১ ঘণ্টাঅর্থাৎ প্রতিদিন মোট ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।প্রকৌশল অফিসের অফিস প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. নাজমুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোডশেডিংয়ের নতুন শিডিউল