বুধবার, ০১ জুলাই ২০২৬
চেকপোস্ট

চুনারুঘাটে ৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র‌্যাব-৯-এর অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, মাধবপুর এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে মাদক সিলেটের দিকে নেওয়া হচ্ছে। পরে চুনারুঘাটের নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে ‘মিতালী’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় এক নারী যাত্রী একটি হাতব্যাগ সিটের নিচে রেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া নারী হলেন লায়লা আক্তার (২২)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমুরোড গুচ্ছগ্রামের বাসিন্দা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে লায়লা আক্তার জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তিনি তা বহন করছিলেন।র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে এবং উদ্ধার করা আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-৯ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চুনারুঘাটে ৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার