হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে মাঠের ফলাফলের পরও পুরোপুরি স্বস্তিতে নেই লিওনেল স্কালোনির দল।
লিওনার্দো বালেরদি চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা শিবির। তার বিকল্প এখনও চূড়ান্ত হয়নি। কোচ স্কালোনি জানিয়েছেন, শুধু একজন ডিফেন্ডার বদল নয়, পুরো স্কোয়াডের ফিটনেস পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
গনসালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা ও লিয়ান্দ্রো পারেদেসসহ একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস নিয়ে শঙ্কা রয়েছে। বিশেষ করে পারেদেস এখনও পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি। ফলে মাঝমাঠে পরিকল্পনায় বাড়ছে জটিলতা।
অন্যদিকে হুলিয়ান আলভারেজ ও এমিলিয়ানো মার্তিনেজের শারীরিক অবস্থাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। নিকো পাজও ধীরে ধীরে দলে ফিরছেন। তবে পুরো দল নিয়ে স্কালোনি এখনো ঝুঁকি নিতে নারাজ।
বালেরদির চোটকে কেন্দ্র করে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ স্কালোনি। তিনি বলেন, এটি তার জন্য ব্যক্তিগতভাবেও কঠিন সিদ্ধান্ত ছিল, তবে দলের স্বার্থে এটি জরুরি ছিল।
হন্ডুরাস ম্যাচে কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়ে সন্তুষ্ট কোচিং স্টাফ। এখন আর্জেন্টিনার নজর আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে, যেখানে চূড়ান্ত স্কোয়াড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬