প্রেমের টানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে রংপুর-এর মিঠাপুকুরে এসে এক তরুণীকে বিয়ে করেছেন এক চীনা নাগরিক।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় ওই তরুণীর বাড়িতে পৌঁছান তিনি। পরে পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা আনিকা আক্তারের সঙ্গে অনলাইনে পরিচয় হয় চীনা নাগরিক মা লিয়াংহুই-এর। পরিচয়ের কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। এরপর পরিবারের সম্মতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি স্ত্রীর বাড়িতেই অবস্থান করছেন।
এদিকে গ্রামে বিদেশি এক যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষজন আনিকার বাড়িতে ভিড় করছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, চীনা এক নাগরিক ওই এলাকায় এসেছেন এমন খবর পেয়ে পুলিশ বিষয়টি খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছে। তিনি স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন এবং বর্তমানে শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬