নীলফামারী শহরের গাছবাড়ী এলাকায় স্বামীর দেওয়া পেট্রোলের আগুনে দগ্ধ গৃহবধূ বীথি আক্তার (২৫) সাত দিন মৃত্যুর সাথে লড়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মে রাতে স্বামী মো. সাজু খান তাকে পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেয় এবং পরে ঘরের দরজা তালা দিয়ে পালিয়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে নীলফামারী সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।নিহত বীথি আক্তার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তার একটি ৩ বছর বয়সী সন্তান রয়েছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। Burn injury বিষয়ক এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।