শুক্রবার, ২২ মে ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে কালবৈশাখীর তাণ্ডব, অর্ধশতাধিক গাছ উপড়ে ব্যাপক ক্ষতি

সৈয়দপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অর্ধশতাধিক বড় গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) সকাল ৬টার দিকে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর এলাকায়। চৌমহনী বাজার থেকে লক্ষণপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় সড়কের দুই পাশে বড় বড় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।ঝড়ে ঘরবাড়ি, দোকান, মুরগির খামার ও ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে গেছে এবং কিছু ঘর সম্পূর্ণভাবে ধসে পড়ে।সড়কের পাশে প্রায় ৪০টি জাম, মেহগনি, জারুলসহ বিভিন্ন গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ লাইনও ক্ষতিগ্রস্ত হয়। এদিকে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও জনজীবনে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে।

সৈয়দপুরে কালবৈশাখীর তাণ্ডব, অর্ধশতাধিক গাছ উপড়ে ব্যাপক ক্ষতি