বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভিডিও প্রমাণ আছে বললেন তিনি

গোলাপগঞ্জ হামলা: তারেকের সিগন্যাল ছাড়া সম্ভব নয়, দাবি সারজিসের

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ছাড়া এ ধরনের ঘটনা সম্ভব নয় বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে হামলার স্থান পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

সারজিস আলম বলেন, তারেক রহমানের সিগন্যাল এবং স্থানীয় বিএনপির সবুজ সংকেত ছাড়া যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ ধরনের হামলা চালাতে পারত না। হামলার সময় রড ও চাপাতি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, গোলাপগঞ্জ উপজেলার ‘পাঁচ মাইল’ এলাকায় দুপুরের খাবার খেতে যাওয়ার সময়ও তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় হামলার বিভিন্ন ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও বিএনপির কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য থাকলেও সহিংসতার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, অন্য রাজনৈতিক দলকে দমনের চেষ্টা করলে এর পরিণতি ভয়াবহ হতে পারে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা এলাকায় সারজিস আলম ও ডা. মাহমুদা মিতুকে বহনকারী এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। পরে প্রায় ২০ মিনিট পর পাঁচ মাইল বাজার এলাকায় দ্বিতীয় দফায় হামলার অভিযোগ ওঠে।

সিলেটের পুলিশ সুপার (এসপি) শাহ আলম জানান, পূর্বনির্ধারিত একটি বাসায় দুপুরের খাবারের উদ্দেশ্যে যাওয়ার পথে পাঁচ মাইল বাজার এলাকায় পৌঁছালে এনসিপির গাড়িবহর হামলার মুখে পড়ে।

#সারজিস_আলম #গোলাপগঞ্জ_হামলা #এনসিপি_গাড়িবহর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গোলাপগঞ্জ হামলা: তারেকের সিগন্যাল ছাড়া সম্ভব নয়, দাবি সারজিসের

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ছাড়া এ ধরনের ঘটনা সম্ভব নয় বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে হামলার স্থান পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

সারজিস আলম বলেন, তারেক রহমানের সিগন্যাল এবং স্থানীয় বিএনপির সবুজ সংকেত ছাড়া যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ ধরনের হামলা চালাতে পারত না। হামলার সময় রড ও চাপাতি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, গোলাপগঞ্জ উপজেলার ‘পাঁচ মাইল’ এলাকায় দুপুরের খাবার খেতে যাওয়ার সময়ও তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় হামলার বিভিন্ন ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও বিএনপির কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য থাকলেও সহিংসতার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, অন্য রাজনৈতিক দলকে দমনের চেষ্টা করলে এর পরিণতি ভয়াবহ হতে পারে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা এলাকায় সারজিস আলম ও ডা. মাহমুদা মিতুকে বহনকারী এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। পরে প্রায় ২০ মিনিট পর পাঁচ মাইল বাজার এলাকায় দ্বিতীয় দফায় হামলার অভিযোগ ওঠে।

সিলেটের পুলিশ সুপার (এসপি) শাহ আলম জানান, পূর্বনির্ধারিত একটি বাসায় দুপুরের খাবারের উদ্দেশ্যে যাওয়ার পথে পাঁচ মাইল বাজার এলাকায় পৌঁছালে এনসিপির গাড়িবহর হামলার মুখে পড়ে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত