বুধবার, ০১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আইনশৃঙ্খলা সভায় কর্মসংস্থানের ওপর জোর

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: ইউএনও কামরুল ইসলাম

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা। ছবি : চেকপোস্ট

সামাজিক আন্দোলন ও জনসচেতনতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। তিনি বলেন, বেকার যুবক-যুবতীরা হতাশা থেকে মাদকে জড়িয়ে পড়ছে। তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে মাদকাসক্তি অনেকাংশে কমে আসবে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, মাদক ব্যবসা, সেবন ও পরিবহন নিয়ন্ত্রণে পুলিশ, সাংবাদিক, শিক্ষকসহ সমাজের সচেতন ব্যক্তিদের সমন্বয়ে ইউনিয়নভিত্তিক প্রতি মাসে মাদকবিরোধী সভা ও সেমিনার আয়োজন করা প্রয়োজন। এতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষ আরও সচেতন হবে।

সভায় বক্তব্য দেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বীর মুক্তিযোদ্ধা ফজলু হক কাজী এবং কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বিথী রানী দাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমানে কালীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানজট নিরসন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, অনিয়ম-দুর্নীতি ও মাদক নির্মূলসহ অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

#মাদকবিরোধীঅভিযান #আইনশৃঙ্খলা #কালীগঞ্জ

চেকপোস্ট

বুধবার, ০১ জুলাই ২০২৬

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: ইউএনও কামরুল ইসলাম

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত