মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৮ সাক্ষীর সাক্ষ্যে দোষী সাব্যস্ত

জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন

ছবি : চেকপোস্ট

জয়পুরহাটে এক শিশুকে ধর্ষণের দায়ে সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি নামে এক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জয়পুরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৪ জুন পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে অন্য শিশুরা চলে গেলে অভিযুক্ত রনি তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তার চাচার বাড়িতে নিয়ে যান। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরদিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে একই বছরের ৫ আগস্ট আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়।

মামলার বিচারকালে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রিনাত ফেরদৌসী রিনি বলেন, এ রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ও আইনের কঠোর প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন রিনাত ফেরদৌসী রিনি এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী উজ্জ্বল হোসেন।

#জয়পুরহাট #শিশুধর্ষণ #আদালতেররায়

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

জয়পুরহাটে এক শিশুকে ধর্ষণের দায়ে সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি নামে এক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জয়পুরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৪ জুন পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে অন্য শিশুরা চলে গেলে অভিযুক্ত রনি তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তার চাচার বাড়িতে নিয়ে যান। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরদিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে একই বছরের ৫ আগস্ট আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়।

মামলার বিচারকালে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রিনাত ফেরদৌসী রিনি বলেন, এ রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ও আইনের কঠোর প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন রিনাত ফেরদৌসী রিনি এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী উজ্জ্বল হোসেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত