রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কের তেতুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কেশরহাট এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে যানবাহনে তল্লাশি চলাকালে রাজশাহী থেকে নওগাঁগামী একটি মোটরসাইকেল থামানো হয়। এ সময় চালক তৌকির হাসান (২৫)-এর আচরণ সন্দেহজনক মনে হলে সার্জেন্ট মুন্তাসির, টিএসআই বাবুল এবং এটিএসআই হেলাল উদ্দিন তার হেলমেট তল্লাশির উদ্যোগ নেন।
একপর্যায়ে তল্লাশি এড়াতে তৌকির হাসান পাশের বিলে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় কৃষকদের সহযোগিতায় তাকে আটক করা হয়।
খবর পেয়ে মোহনপুর থানার এসআই ইয়ামিন, এসআই শিপনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার হেলমেট থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় তার ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তার তৌকির হাসান বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মেঘা দক্ষিণপাড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে।
রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬