রোববার, ১২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বদলে গেছে সময়সূচি

বৈরী আবহাওয়ায় শাহজালাল বিমানবন্দর অচলাবস্থা, যাত্রীদের চরম দুর্ভোগ

ফাইল ছবি

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১২ জুলাই) বড় ধরনের ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। কম দৃশ্যমানতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত দুটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে। পাশাপাশি অর্ধশতাধিক আগমন ও প্রস্থানের ফ্লাইট বিলম্বিত হওয়ায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

এ ছাড়া ইতিহাদ এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, এমিরেটস, ফ্লাইদুবাই, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও মালয়েশিয়ান এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট দীর্ঘ সময় ঢাকার আকাশে হোল্ডিং প্যাটার্নে থাকার পর নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি, কম দৃশ্যমানতা এবং বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় নিরাপদ অবতরণ ও উড্ডয়নে জটিলতা তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো এবং অনেক ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

ফ্লাইট বিলম্বের প্রভাবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ টার্মিনালে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

#ফ্লাইটআপডেট #বৈরীআবহাওয়া #শাহজালালবিমানবন্দর

চেকপোস্ট

রোববার, ১২ জুলাই ২০২৬

বৈরী আবহাওয়ায় শাহজালাল বিমানবন্দর অচলাবস্থা, যাত্রীদের চরম দুর্ভোগ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১২ জুলাই) বড় ধরনের ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। কম দৃশ্যমানতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত দুটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে। পাশাপাশি অর্ধশতাধিক আগমন ও প্রস্থানের ফ্লাইট বিলম্বিত হওয়ায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

এ ছাড়া ইতিহাদ এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, এমিরেটস, ফ্লাইদুবাই, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও মালয়েশিয়ান এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট দীর্ঘ সময় ঢাকার আকাশে হোল্ডিং প্যাটার্নে থাকার পর নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি, কম দৃশ্যমানতা এবং বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় নিরাপদ অবতরণ ও উড্ডয়নে জটিলতা তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো এবং অনেক ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

ফ্লাইট বিলম্বের প্রভাবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ টার্মিনালে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত