সোমবার, ১৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

আত্মসমর্পণের পর আইনি প্রক্রিয়া

‘শেখ হাসিনাকে জেলে যেতেই হবে’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

শেখ হাসিনা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁকে কারাগারে যেতে হবে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। তিনি ভারত কিংবা বাংলাদেশ যেখানেই আত্মসমর্পণ করুন, আইনের বিধান অনুযায়ী তাঁকে প্রথমে কারাগারে যেতে হবে।

শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী তিনি দণ্ডপ্রাপ্ত। তাই একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য নিয়ে সরকারের নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় নেই। এ বিষয়ে বিদ্যমান আইনি প্রক্রিয়াই চলমান রয়েছে।

ভারতে অবস্থানকালে শেখ হাসিনার বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে আলোচনা করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগ ও আলোচনায় বিভিন্ন বিষয় উঠে আসে। সব বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা সম্ভব নয়।

এ ছাড়া, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

#বাংলাদেশরাজনীতি #শেখহাসিনা #শামাওবায়েদ

চেকপোস্ট

সোমবার, ১৩ জুলাই ২০২৬

‘শেখ হাসিনাকে জেলে যেতেই হবে’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁকে কারাগারে যেতে হবে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। তিনি ভারত কিংবা বাংলাদেশ যেখানেই আত্মসমর্পণ করুন, আইনের বিধান অনুযায়ী তাঁকে প্রথমে কারাগারে যেতে হবে।

শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী তিনি দণ্ডপ্রাপ্ত। তাই একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য নিয়ে সরকারের নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় নেই। এ বিষয়ে বিদ্যমান আইনি প্রক্রিয়াই চলমান রয়েছে।

ভারতে অবস্থানকালে শেখ হাসিনার বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে আলোচনা করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগ ও আলোচনায় বিভিন্ন বিষয় উঠে আসে। সব বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা সম্ভব নয়।

এ ছাড়া, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত