শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সংবাদ সম্মেলনে ব্যাংক তথ্য নিয়ে প্রশ্ন

শ্রীমঙ্গলে চেক মামলায় ন্যায়বিচারের দাবি জয়নাল আবেদীন বাদশার

ছবি: চেকপোস্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দায়েরকৃত দুটি চেক মামলাকে কেন্দ্র করে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন সংবাদকর্মী ও মানবাধিকারকর্মী জয়নাল আবেদীন বাদশা

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সন্ধ্যায় শ্রীমঙ্গলের টি ভ্যালী পার্টি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এতে স্থানীয় সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘ প্রায় ৭ বছর ধরে তিনি সামাজিক সমস্যা ও মানবাধিকার বিষয়ক কাজ করছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি চেক মামলার প্রকৃত তথ্য ও ঘটনাপ্রবাহ তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ২০২৪ সালের মার্চে একটি অর্থ লেনদেনকে কেন্দ্র করে সালিশ বৈঠকের মাধ্যমে তার কাছ থেকে দুটি স্বাক্ষরকৃত চেক নেওয়া হয়। পরবর্তীতে ওই চেকের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা করা হয়, যা বর্তমানে আপিল প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, আদালতের নির্দেশে ব্যাংক তথ্য যাচাইয়ের সময় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ উল্লিখিত হিসাবের অস্তিত্ব না পাওয়ার কথা জানায়।

তিনি জানান, একটি মামলায় তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অন্য মামলায় এক বছরের কারাদণ্ড ও ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া তিনি অভিযোগ করেন, আপিল প্রক্রিয়ার সময় শ্রীমঙ্গলে যাওয়ার পথে তাকে আটক করে নির্যাতন ও লুটপাট করা হয়। তার স্ত্রীর অভিযোগেও একই ধরনের ঘটনার উল্লেখ রয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বিচার বিভাগে আস্থা প্রকাশ করে বলেন, উচ্চ আদালতে সঠিকভাবে তথ্য যাচাই হলে সত্য উদঘাটিত হবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের অভিযোগসমূহের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

#ন্যায়বিচার_চাই #শ্রীমঙ্গল #চেক_মামলা

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলে চেক মামলায় ন্যায়বিচারের দাবি জয়নাল আবেদীন বাদশার

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দায়েরকৃত দুটি চেক মামলাকে কেন্দ্র করে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন সংবাদকর্মী ও মানবাধিকারকর্মী জয়নাল আবেদীন বাদশা

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সন্ধ্যায় শ্রীমঙ্গলের টি ভ্যালী পার্টি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এতে স্থানীয় সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘ প্রায় ৭ বছর ধরে তিনি সামাজিক সমস্যা ও মানবাধিকার বিষয়ক কাজ করছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি চেক মামলার প্রকৃত তথ্য ও ঘটনাপ্রবাহ তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ২০২৪ সালের মার্চে একটি অর্থ লেনদেনকে কেন্দ্র করে সালিশ বৈঠকের মাধ্যমে তার কাছ থেকে দুটি স্বাক্ষরকৃত চেক নেওয়া হয়। পরবর্তীতে ওই চেকের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা করা হয়, যা বর্তমানে আপিল প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, আদালতের নির্দেশে ব্যাংক তথ্য যাচাইয়ের সময় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ উল্লিখিত হিসাবের অস্তিত্ব না পাওয়ার কথা জানায়।

তিনি জানান, একটি মামলায় তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অন্য মামলায় এক বছরের কারাদণ্ড ও ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া তিনি অভিযোগ করেন, আপিল প্রক্রিয়ার সময় শ্রীমঙ্গলে যাওয়ার পথে তাকে আটক করে নির্যাতন ও লুটপাট করা হয়। তার স্ত্রীর অভিযোগেও একই ধরনের ঘটনার উল্লেখ রয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বিচার বিভাগে আস্থা প্রকাশ করে বলেন, উচ্চ আদালতে সঠিকভাবে তথ্য যাচাই হলে সত্য উদঘাটিত হবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের অভিযোগসমূহের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত