বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাতের অভিযানে মাতাল অবস্থায় আটক ব্যক্তি

লাখাইয়ে মাতালকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানা

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলায় মাদক সেবন ও মাতলামির অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম

আদালত সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মৃত সম্ভু দাসের ছেলে সুশীল দাসকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করা হয়।

এর আগে রাতের টহল চলাকালে বুল্লা বাজার এলাকা থেকে মাতলামি অবস্থায় তাকে আটক করে পুলিশ। অভিযানে ছিলেন উপ-পরিদর্শক প্রনয় কুমার সরকার ও সঙ্গীয় ফোর্স।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ওই রাতেই হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

#মাদকবিরোধী_অভিযান #লাখাই #মোবাইলকোর্ট

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লাখাইয়ে মাতালকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলায় মাদক সেবন ও মাতলামির অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম

আদালত সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মৃত সম্ভু দাসের ছেলে সুশীল দাসকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করা হয়।

এর আগে রাতের টহল চলাকালে বুল্লা বাজার এলাকা থেকে মাতলামি অবস্থায় তাকে আটক করে পুলিশ। অভিযানে ছিলেন উপ-পরিদর্শক প্রনয় কুমার সরকার ও সঙ্গীয় ফোর্স।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ওই রাতেই হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত