পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইয়েদুল আবেদীন (৪২) বরগুনা জেলার তালতলী উপজেলা সদরের আব্দুস সালাম জোয়াদ্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইয়েদুল প্রায় ২০ দিন ধরে দ্বিতীয় স্ত্রী আয়েশাকে নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয় বলে জানা গেছে।
রাতে পুনরায় তাদের মধ্যে ঝগড়া হলে একপর্যায়ে সাইয়েদুল স্ত্রীকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা ও স্ত্রী পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় সাইয়েদুলের মরদেহ উদ্ধার করে।
মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬