বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ব্র্যাকের উদ্যোগে ৩০ খামারির অংশগ্রহণ

বিশ্বম্ভরপুরে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট এলাকায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক একদিনব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণে এলাকার ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।

খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং আয় বাড়ানোর লক্ষ্যে আয়োজিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডা. হারুন-অর-রশিদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হামিদুল হক এবং আশরাফ আলী

প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন প্রযুক্তি, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যার সমাধান ও উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অংশগ্রহণকারী খামারিরা প্রশিক্ষণ থেকে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের কথা উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। তারা এ আয়োজনের জন্য ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

#বিশ্বম্ভরপুর #গাভী_পালন #খামার_ব্যবস্থাপনা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশ্বম্ভরপুরে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট এলাকায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক একদিনব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণে এলাকার ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।

খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং আয় বাড়ানোর লক্ষ্যে আয়োজিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডা. হারুন-অর-রশিদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হামিদুল হক এবং আশরাফ আলী

প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন প্রযুক্তি, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যার সমাধান ও উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অংশগ্রহণকারী খামারিরা প্রশিক্ষণ থেকে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের কথা উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। তারা এ আয়োজনের জন্য ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত