মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী গণপরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার বরঙ্গাইল ও পাটুরিয়া সংযোগ মোড়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা রানী কর্মকার।প্রশাসন সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় পরিচালিত এ অভিযানে স্ট্যান্ডবিহীন স্থানে বাস দাঁড় করিয়ে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন পরিচালনার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।অভিযান চলাকালে মোট ৬টি মামলায় বিভিন্ন গণপরিবহনকে সর্বমোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।ইউএনও মনীষা রানী কর্মকার বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।