হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা-এ বিশেষ অভিযান চালিয়ে তাজা গাঁজার গাছ ও শুকনা গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার ১৮ মে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ-এর দিকনির্দেশনায় উপপরিদর্শক আবু কাউছার ও এএসআই ওয়াসিম সঙ্গীয় ফোর্স নিয়ে বুল্লা ইউনিয়নের বেগুনাই গ্রাম এলাকায় অভিযান চালান।
এ সময় মৃত গেদু মিয়ার ছেলে মোঃ মোহিত মিয়া (৪৫)-এর বসতবাড়ি থেকে ৩টি তাজা গাঁজার গাছ এবং ঘর তল্লাশি করে ১০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
ওসি শরীফ আহমেদ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে এবং তাকে হবিগঞ্জ জেলা সদরের আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬