বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শোকের ছায়া গ্রামে

গোপালগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল বাবা-ছেলের

ছবি : এআই

গোপালগঞ্জ সদর উপজেলার চর বরফা গ্রামে কৃষিজমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জালালাবাদ ইউনিয়নের ওই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন চর বরফা গ্রামের মৃত শামসু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) এবং তার ছেলে মেহেদী হাসান খাঁ (১২)। মেহেদী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান এনায়েত খাঁ। মোটরে কাজ করার সময় তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

এ সময় বাবাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে ছেলে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোপিনাথপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. ইকরাম হোসেন জানান, জমিতে সেচ দেওয়ার সময় প্রথমে এনায়েত খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলে মেহেদীও বিদ্যুতের সংস্পর্শে আসে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনের মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

নিহত এনায়েতের স্ত্রী আরজিনা বেগম জানান, সকালে স্বামী ও ছেলে একসঙ্গে জমিতে পানি দিতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তাদের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর আসে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও দুজনকেই বাঁচানো সম্ভব হয়নি।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার এ কে এম সিরাজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বাবা ও ছেলেকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে চর বরফা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

#গোপালগঞ্জ_সংবাদ #বিদ্যুৎস্পৃষ্ট #মর্মান্তিকদুর্ঘটনা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল বাবা-ছেলের

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার চর বরফা গ্রামে কৃষিজমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জালালাবাদ ইউনিয়নের ওই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন চর বরফা গ্রামের মৃত শামসু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) এবং তার ছেলে মেহেদী হাসান খাঁ (১২)। মেহেদী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান এনায়েত খাঁ। মোটরে কাজ করার সময় তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

এ সময় বাবাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে ছেলে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোপিনাথপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. ইকরাম হোসেন জানান, জমিতে সেচ দেওয়ার সময় প্রথমে এনায়েত খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলে মেহেদীও বিদ্যুতের সংস্পর্শে আসে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনের মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

নিহত এনায়েতের স্ত্রী আরজিনা বেগম জানান, সকালে স্বামী ও ছেলে একসঙ্গে জমিতে পানি দিতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তাদের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর আসে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও দুজনকেই বাঁচানো সম্ভব হয়নি।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার এ কে এম সিরাজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বাবা ও ছেলেকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে চর বরফা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত