বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

সিএমপিতে শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষ্যে আইন- শৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

চট্টগ্রাম মহানগর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে র‍্যালি, শোভাযাত্রা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ‘নিরাপত্তা সমন্বয় সভা’ করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান, শোভাযাত্রা ও র‍্যালিকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিতকরণ এবং ধর্মপ্রাণ মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উৎসবকে ঘিরে সম্ভাব্য যেকোনো আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের মধ্যে কার্যকর সমন্বয়, সতর্কতা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএমসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধি সভায় অংশ নেন।

সভায় সংশ্লিষ্টরা জানান, শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

#চট্টগ্রাম #জন্মাষ্টমী #সিএমপি_নিরাপত্তা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সিএমপিতে শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষ্যে আইন- শৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রাম মহানগর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে র‍্যালি, শোভাযাত্রা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ‘নিরাপত্তা সমন্বয় সভা’ করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান, শোভাযাত্রা ও র‍্যালিকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিতকরণ এবং ধর্মপ্রাণ মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উৎসবকে ঘিরে সম্ভাব্য যেকোনো আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের মধ্যে কার্যকর সমন্বয়, সতর্কতা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএমসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধি সভায় অংশ নেন।

সভায় সংশ্লিষ্টরা জানান, শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত