বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মানবিক ফাউন্ডেশনের উদ্যোগ

মাধবপুরের বুল্লা-ছাতিয়াইন সড়কে এক হাজার তালের বীজ রোপণ

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানবিক ফাউন্ডেশন বুল্লা ইউনিট।

সংগঠনটির উদ্যোগে বুল্লা-ছাতিয়াইন সড়কের দুই পাশে একদিনে প্রায় এক হাজার তালের বীজ রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বুল্লা থেকে ছাতিয়াইন সড়কের বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আয়োজকরা জানান, সড়কের দুই পাশে সবুজ বেষ্টনী তৈরি করা এবং ভবিষ্যতে এলাকাটিকে একটি আকর্ষণীয় পর্যটন স্পটে রূপ দেওয়ার সম্ভাবনা তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তালবীজ রোপণ কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেন লিয়াকত, আহাদ, শাওন, রুবেল ও প্রবাসী রুবেল। এ সময় উপস্থিত ছিলেন সাঈদ বোরহান উদ্দিন খান, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, হাফেজ আকরাম, কামরুল, শামীম হোসেনসহ স্থানীয় অনেকে।

মানবিক ফাউন্ডেশন বুল্লা ইউনিটের প্রতিনিধি সাঈদ বোরহান উদ্দিন খান বলেন, বুল্লা থেকে ছাতিয়াইন সড়ককে সবুজায়ন করা এবং ভবিষ্যতে একটি পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, একদিন এই সড়কটি সবুজে ঘেরা একটি সুন্দর ও আকর্ষণীয় সড়ক হিসেবে পরিচিতি লাভ করুক।

তিনি আরও বলেন, এ এলাকায় কৃষিজমি বেশি থাকায় প্রায়ই বজ্রপাতের ঘটনা ঘটে। তালগাছ বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষও এর সুফল পাবেন। একই সঙ্গে বাড়বে সড়কের প্রাকৃতিক সৌন্দর্য।

তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হলে আগামী কয়েক বছরে এসব তালগাছ বড় হয়ে সড়কের দুই পাশে সবুজ আবহ তৈরি করবে।

স্থানীয়রা জানান, শুধু বীজ রোপণ নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা, সেচ ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি। মানবিক ফাউন্ডেশনের এ উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে বুল্লা-ছাতিয়াইন সড়ক একটি সবুজ, নান্দনিক ও আকর্ষণীয় সড়ক হিসেবে পরিচিতি পেতে পারে।

#মাধবপুর #পরিবেশরক্ষা #সবুজায়ন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মাধবপুরের বুল্লা-ছাতিয়াইন সড়কে এক হাজার তালের বীজ রোপণ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানবিক ফাউন্ডেশন বুল্লা ইউনিট।

সংগঠনটির উদ্যোগে বুল্লা-ছাতিয়াইন সড়কের দুই পাশে একদিনে প্রায় এক হাজার তালের বীজ রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বুল্লা থেকে ছাতিয়াইন সড়কের বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আয়োজকরা জানান, সড়কের দুই পাশে সবুজ বেষ্টনী তৈরি করা এবং ভবিষ্যতে এলাকাটিকে একটি আকর্ষণীয় পর্যটন স্পটে রূপ দেওয়ার সম্ভাবনা তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তালবীজ রোপণ কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেন লিয়াকত, আহাদ, শাওন, রুবেল ও প্রবাসী রুবেল। এ সময় উপস্থিত ছিলেন সাঈদ বোরহান উদ্দিন খান, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, হাফেজ আকরাম, কামরুল, শামীম হোসেনসহ স্থানীয় অনেকে।

মানবিক ফাউন্ডেশন বুল্লা ইউনিটের প্রতিনিধি সাঈদ বোরহান উদ্দিন খান বলেন, বুল্লা থেকে ছাতিয়াইন সড়ককে সবুজায়ন করা এবং ভবিষ্যতে একটি পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, একদিন এই সড়কটি সবুজে ঘেরা একটি সুন্দর ও আকর্ষণীয় সড়ক হিসেবে পরিচিতি লাভ করুক।

তিনি আরও বলেন, এ এলাকায় কৃষিজমি বেশি থাকায় প্রায়ই বজ্রপাতের ঘটনা ঘটে। তালগাছ বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষও এর সুফল পাবেন। একই সঙ্গে বাড়বে সড়কের প্রাকৃতিক সৌন্দর্য।

তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হলে আগামী কয়েক বছরে এসব তালগাছ বড় হয়ে সড়কের দুই পাশে সবুজ আবহ তৈরি করবে।

স্থানীয়রা জানান, শুধু বীজ রোপণ নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা, সেচ ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি। মানবিক ফাউন্ডেশনের এ উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে বুল্লা-ছাতিয়াইন সড়ক একটি সবুজ, নান্দনিক ও আকর্ষণীয় সড়ক হিসেবে পরিচিতি পেতে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত