হবিগঞ্জের লাখাই এ চোরাই গরুসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
ঘটনাটি ঘটে করাব ইউনিয়নের মনতৈল গ্রামের গাছগোরি হাওরে। সোমবার (১১ মে) হাওর দিয়ে একটি চোরাই গরু নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয়রা বাদল (২০) নামে এক যুবককে আটক করে। আটক ব্যক্তি সিংহগ্রাম এলাকার অনু মিয়ার ছেলে।
পরে স্থানীয়রা বিষয়টি লাখাই পুলিশ কে জানালে পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গরুসহ অভিযুক্তকে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় করাব ইউনিয়নের রাঢ়িশাল গ্রামের অধির চন্দ্র দেবনাথ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা সূত্রে জানা যায়, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রুজুর প্রস্তুতি চলছে। আসামিকে মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।
শরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের সহযোগিতায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় চোরাই গরু উদ্ধার এবং অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬