শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণার মাঠ

লাখাইয়ের কালাউক বাজার সমিতি নির্বাচন কাল

ছবি: চেকপোস্ট

লাখাই উপজেলার ঐতিহ্যবাহী কালাউক বাজার মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন ২০২৬-কে ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

রাত পোহালেই অর্থাৎ শনিবার কালাউক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।

হাট-বাজার, চায়ের স্টলসহ পুরো এলাকায় প্রার্থী ও সমর্থকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ কে হচ্ছেন আগামী দিনের নেতৃত্বে?

ভোটারদের মতে, যারা বাজার ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন, তারাই এবার নির্বাচিত হবেন।

গত ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থী ও সমর্থকরা ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের মন জয় করতে বিভিন্ন কৌশলে ভোট প্রার্থনা করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে একক প্রার্থী হিসেবে হাজী জিতু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামীম আহমেদ (হরিণ প্রতীক) ও ইমরান আহমেদ (আনারস প্রতীক)।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ রানা মিয়া (দেয়ালঘড়ি প্রতীক) ও ফুরুক মিয়া (টেলিভিশন প্রতীক)।

সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন মাহমুদুল হক (টেবিল ফ্যান), সাদ্দাম হোসেন (মাইক) ও শাহ জাহান আহমেদ (কৈ মাছ)।

কোষাধ্যক্ষ পদে জাকির হোসেন (ফুটবল প্রতীক) ও তফছির মিয়া (তালা প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ৩৫১ জন ভোটার শনিবার কালাউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

#লাখাই #নির্বাচন২০২৬ #কালাউক_বাজার

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

লাখাইয়ের কালাউক বাজার সমিতি নির্বাচন কাল

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

লাখাই উপজেলার ঐতিহ্যবাহী কালাউক বাজার মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন ২০২৬-কে ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

রাত পোহালেই অর্থাৎ শনিবার কালাউক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।

হাট-বাজার, চায়ের স্টলসহ পুরো এলাকায় প্রার্থী ও সমর্থকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ কে হচ্ছেন আগামী দিনের নেতৃত্বে?

ভোটারদের মতে, যারা বাজার ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন, তারাই এবার নির্বাচিত হবেন।

গত ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থী ও সমর্থকরা ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের মন জয় করতে বিভিন্ন কৌশলে ভোট প্রার্থনা করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে একক প্রার্থী হিসেবে হাজী জিতু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামীম আহমেদ (হরিণ প্রতীক) ও ইমরান আহমেদ (আনারস প্রতীক)।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ রানা মিয়া (দেয়ালঘড়ি প্রতীক) ও ফুরুক মিয়া (টেলিভিশন প্রতীক)।

সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন মাহমুদুল হক (টেবিল ফ্যান), সাদ্দাম হোসেন (মাইক) ও শাহ জাহান আহমেদ (কৈ মাছ)।

কোষাধ্যক্ষ পদে জাকির হোসেন (ফুটবল প্রতীক) ও তফছির মিয়া (তালা প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ৩৫১ জন ভোটার শনিবার কালাউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত