রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পেয়ারা চাষিদের সঙ্গে কথা

ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ছবি: চেকপোস্ট

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান ঘুরে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি ভীমরুলী এলাকার ভাসমান পেয়ারার বাজার ও বিভিন্ন পেয়ারা বাগান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলে পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ সম্পর্কে বিভিন্ন তথ্য নেন।

পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার তাকে মুগ্ধ করেছে। বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং স্থানীয় পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলেও পেয়ারা চাষ হয়। ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন করা হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশি পেয়ারা আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করে।

মার্কিন রাষ্ট্রদূতের এ পরিদর্শনে স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

#ঝালকাঠি #ভীমরুলী #ভাসমান_পেয়ারার_বাজার

চেকপোস্ট

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান ঘুরে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি ভীমরুলী এলাকার ভাসমান পেয়ারার বাজার ও বিভিন্ন পেয়ারা বাগান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলে পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ সম্পর্কে বিভিন্ন তথ্য নেন।

পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার তাকে মুগ্ধ করেছে। বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং স্থানীয় পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলেও পেয়ারা চাষ হয়। ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন করা হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশি পেয়ারা আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করে।

মার্কিন রাষ্ট্রদূতের এ পরিদর্শনে স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত