বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

খুলনা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে মোস্তফা সরোয়ার-তরিকুল ইসলাম

আনন্দঘন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খুলনা প্রেসক্লাব নির্বাচন ২০২৬। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে বিজয়ী হন।কোষাধ্যক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট এবং কাজী শামীম আহমেদ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন।যুগ্ম সম্পাদক পদে মো. বেল্লাল হোসেন সজল ৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।নির্বাহী সদস্য পদে মাকসুদুর রহমান, কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, মো. আনিস উদ্দিন, সোহেল মাহমুদ এবং কে এম জিয়াউস সাদাত নির্বাচিত হয়েছেন।নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফুল ইসলাম এবং সদস্য ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান। মোট ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

খুলনা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে মোস্তফা সরোয়ার-তরিকুল ইসলাম