রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জানাজা শেষে ফের কারাগারে

হাতকড়া পরেই বাবার জানাজায়, ৮ ঘণ্টার প্যারোলে আওয়ামী লীগ নেতা

ছবি: চেকপোস্ট

বাবার জানাজায় অংশ নিতে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ। কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে তাকে কোটালীপাড়ায় আনা হয়। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার বিকেলে প্যারোলে মুক্তির পর পুলিশের প্রিজন ভ্যানে করে কামাল হোসেন শেখকে কোটালীপাড়ায় নেওয়া হয়। রাত ১১টার দিকে পৌর ভবন মাঠে অনুষ্ঠিত তার বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের দ্বিতীয় জানাজায় তিনি অংশ নেন।

এ সময় কামাল হোসেন শেখের হাতে হাতকড়া ছিল। জানাজাস্থল ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় দায়িত্ব পালন করেন।

কামাল হোসেন শেখের বাবা শেখ লুৎফর রহমান (৯৭) শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে কোটালীপাড়া পৌরসভার নিজ বাসভবনে মারা যান।

পরিবারের পক্ষ থেকে বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে কামাল হোসেন শেখের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে কারা কর্তৃপক্ষ তাকে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, কামাল হোসেন শেখের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি কাশিমপুর কারাগারে ছিলেন। বাবার মৃত্যুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাকে পুনরায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

শেখ লুৎফর রহমান কোটালীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ছিলেন। তিনি কোটালীপাড়া শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন তিনি।

মরহুমের প্রথম জানাজা বাদ আসর কোটালীপাড়া পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে পৌর ভবন মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চপল্লী কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা ও দাফন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

#কোটালীপাড়া #প্যারোলে_মুক্তি #বাবার_জানাজা

চেকপোস্ট

রোববার, ০৯ আগস্ট ২০২৬

হাতকড়া পরেই বাবার জানাজায়, ৮ ঘণ্টার প্যারোলে আওয়ামী লীগ নেতা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত