বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার চালক

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক, আহত চালক

নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক পুকুরে পড়ে গেছে। ছবি : চেকপোস্ট

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার চৌমুহনী থেকে খাসেরহাট বাজারের মিজান ও জাকির মৃধার মুদি দোকানে মালামাল নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আখন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি সড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত চালককে উদ্ধার করেন। তবে ট্রাকে থাকা মালামাল অক্ষত রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

#লক্ষ্মীপুর #সড়ক_দুর্ঘটনা #ট্রাক_পুকুরে_পড়ল

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক, আহত চালক

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার চৌমুহনী থেকে খাসেরহাট বাজারের মিজান ও জাকির মৃধার মুদি দোকানে মালামাল নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আখন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি সড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত চালককে উদ্ধার করেন। তবে ট্রাকে থাকা মালামাল অক্ষত রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত