বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নৈতিক শিক্ষা ও ইসলামী জ্ঞানে গুরুত্বারোপ

রাঙ্গামাটিতে নূরানী মাদ্রাসার হিফজুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিংস্থ কালেক্টরেট জামে মসজিদের দ্বিতীয় তলায় রাঙ্গামাটি নূরানী মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে হিফজুল হাদীস ও মাসনুন দু’আ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় আয়োজিত এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন নূরানী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মোট ১২টি প্রতিষ্ঠানের ৩৩ জন শিক্ষার্থী এতে অংশ নেন।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা হিফজুল হাদীস, মাসনুন দু’আসহ ইসলামী জ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ে তাদের মেধা ও দক্ষতার পরিচয় তুলে ধরে। এ আয়োজনকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাশেম। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিকতা ও ইসলামী শিক্ষায় গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথিরা বলেন, শিশু-কিশোরদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা বিকাশে এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা হয়। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

#রাঙ্গামাটি #মাদ্রাসা_প্রতিযোগিতা #ইসলামী_শিক্ষা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

রাঙ্গামাটিতে নূরানী মাদ্রাসার হিফজুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিংস্থ কালেক্টরেট জামে মসজিদের দ্বিতীয় তলায় রাঙ্গামাটি নূরানী মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে হিফজুল হাদীস ও মাসনুন দু’আ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় আয়োজিত এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন নূরানী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মোট ১২টি প্রতিষ্ঠানের ৩৩ জন শিক্ষার্থী এতে অংশ নেন।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা হিফজুল হাদীস, মাসনুন দু’আসহ ইসলামী জ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ে তাদের মেধা ও দক্ষতার পরিচয় তুলে ধরে। এ আয়োজনকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাশেম। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিকতা ও ইসলামী শিক্ষায় গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথিরা বলেন, শিশু-কিশোরদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা বিকাশে এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা হয়। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত