বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিকল্পনা

চাঁপাইনবাবগঞ্জে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময় সভা

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।

সভায় ‘হলদে পাখি’ কার্যক্রমের উদ্দেশ্য, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং সুপ্ত প্রতিভা বিকাশে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে ‘হলদে পাখি’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীদের নিয়ে ‘হলদে পাখি’ দল গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও গার্ল গাইডস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

#চাঁপাইনবাবগঞ্জ #প্রাথমিক_শিক্ষা #হলদে_পাখি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।

সভায় ‘হলদে পাখি’ কার্যক্রমের উদ্দেশ্য, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং সুপ্ত প্রতিভা বিকাশে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে ‘হলদে পাখি’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীদের নিয়ে ‘হলদে পাখি’ দল গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও গার্ল গাইডস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত